মতিঝিলে বাসচাপায় বৃদ্ধ নিহত, অগ্নিসংযোগ-ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলের আদমজী কোর্ট ভবনের সামনের রাস্তায় শতাব্দী পরিবহনের একটি বাস ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর বাসটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চালককে আটক করে।মতিঝিল থানার পরিদর্শক শাহজাহান ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, লাশ মতিঝিল থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।