মতিঝিলে বোমাসহ একজন গ্রেপ্তার, কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল এলাকায় হরতাল চলাকালে বোমা বিস্ফোরণ করে পালানোর সময় পুলিশ তাজা বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।তাঁর নাম মিজান ওরফে বোমা মিজান। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বোমা মিজান তাঁর এক সহযোগীকে রাজধানীর পীরগঞ্জ মাজার এলাকায় বোমা বিস্ফোরণ করেন। এ সময় পুলিশ তাজা বোমাসহ তাঁকে গ্রেপ্তার করে। তবে তাঁর সহযোগী পালিয়ে যায়।আনোয়ার হোসেন আরও বলেন, মিজান ওরফে বোমা মিজানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।