মতিঝিলেই থাকবেন হেফাজত কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে এখন ইসলামি গান চলছে। মঞ্চে ইসলামি গানের পাশাপাশি যিকির চলছে।তবে সারা দিন যে পরিমাণ লোক সমাবেশে ছিল, তার চেয়ে রাত ১০টার দিকে উপস্থিতি কিছুটা কমেছে বলে ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিবেদক জানিয়েছেন।হেফাজতে ইসলামের সদস্যসচিব জুনায়েদ বাবুনগরী সমাবেশে উপস্থিত কর্মীদের বলেছেন, সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করবেন।এদিকে রাত ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিবেদক জানিয়েছেন, মতিঝিল এলাকার যুব ভবনের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। আর সিটি সেন্টারের সামনে ব্যারিকেড বসিয়ে অবস্থান নিয়ে হেফাজতের কর্মীরা।