মতিয়া চৌধুরীর বিষয়ে আদেশ ৮ অক্টোবর
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিষয়ে ৮ অক্টোবর আদেশের জন্য তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তারিখ ধার্য করেন। বাসস।সকালে মতিয়া চৌধুরীর আইনজীবী রেজিয়া সুলতানা লিখিত জবাব দেওয়ার বিষয়ে সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বরের লিখিত জবাব দেওয়ার বিষয়ে দিন ধার্য ছিল। ওই দিনও মতিয়া চৌধুরীর আইনজীবী সময়ের আবেদন করলে ট্রাইব্যুনালের আজ শুনানির দিন ধার্য করেছিলেন।মতিয়া চৌধুরীর পক্ষে কৌঁসুলি সুলতান মাহমুদ ও আসামি পক্ষে এহসান সিদ্দিক আজ শুনানিতে অংশ নেন।গত ৭ আগস্ট কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাঁর এলাকায় ঈদের সামগ্রী বিতরণের সময় বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্যে আদালত অবমাননা হয়েছে মর্মে অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের নেতা কামারুজ্জামানের পক্ষে তাঁর আইনজীবী ২৯ আগস্ট শিশির মো. মনির ট্রাইব্যুনালে আবেদন করেন।