মদের জন্য মরিয়া ব্রুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্রুনি (৪৩) অন্তঃসত্ত্বা, এ খবর সবারই জানা। আর মাত্র ছয় সপ্তাহ পরই প্রেসিডেন্ট সারকোজি ও ব্রুনির কোলজুড়ে আসবে সন্তান। তবে সেই পর্যন্ত তর সইছে না ব্রুনির। যত দ্রুত সম্ভব সন্তান প্রসব করতে তিনি মরিয়া।তবে ব্রুনির এই তাড়া দ্রুত মা হওয়ার তাগিদে নয়। সন্তান ধারণ করতে গিয়ে তাঁকে সারাক্ষণই শুয়ে-বসে কাটাতে হচ্ছে। আর দূরে থাকতে হচ্ছে মদ ও ধূমপান থেকে। ব্রুনির সোজা কথা, ‘আমি আর পারছি না।’যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকার খবরে বলা হয়, সন্তান ধারণ করতে গিয়ে বিরক্ত ব্রুনি বলেন, ‘আমি অধিকাংশ সময়ই বসে অথবা শুয়ে কাটাচ্ছি। আমি মদ বা ধূমপান করতে পারছি না। আমি এটা থেকে রক্ষা পেতে মরিয়া।’