মদ্যপ অবস্থায় ড্রাইভিং, ওবামার চাচা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এক চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গত সপ্তাহে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার পুলিশ এ তথ্য জানায়।ম্যাসাচুসেটসের ফ্রামিংহাম থেকে ওনিয়াঙ্গো ওবামাকে পুলিশ গ্রেপ্তার করে। এ ব্যাপারে ফ্রামিংহাম ডিস্ট্রিক কোর্টে অভিযোগ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ব্লেইজ টার্সোনি বলেছেন, ‘গ্রেপ্তারের সময় ওনিয়াঙ্গো ওবামার চোখ লাল ছিল। তার কথা জড়িয়ে যাচ্ছিল। তার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে গ্রেপ্তারের সময় ওনিয়াঙ্গো ওবামা জোর দিয়ে বলেন, তিনি মাত্র দু’টি বিয়ার পান করেছেন। কাউকে ডাকতে চান কী-না এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে চাই।’ আর তখনই পুলিশ জানতে পারে তিনি হলের মার্কিন প্রেসিডেন্ট ওবামার চাচা। বাসস।