মদ্যপ চালকের গাড়িচাপায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদপানের পর নেশাগ্রস্ত অবস্থায় একজন গাড়িচালক রাশিয়ার রাজধানী মস্কোর একটি বাসস্টপ দিয়ে দ্রুতবেগে গাড়ি চালিয়ে নিলে ঘটনাস্থলেই সাতজন মারা গেছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।রাশিয়ার পুলিশ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ২৯ বছর বয়সী ওই গাড়িচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ২০১০ সালে ওই চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছিল।পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ঘটনার সময় ওই চালক ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে নয় বছর পর্যন্ত কারাভোগ করতে হতে পারে। বিয়ারের ওপর কর আরোপ, ইন্টারনেটে অ্যালকোহলের বিজ্ঞাপন প্রচার বেআইনি ঘোষণা করাসহ নানা উদ্যোগের মধ্য দিয়ে কয়েক মাস ধরে রাশিয়ার সরকার মদের প্রতি নাগরিকদের আসক্তি কমানোর প্রচেষ্টা চালাচ্ছে।