মধুখালীতে গ্রাম আদালত উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাম আদালত উদ্বোধন উপলক্ষে ৬ অক্টোবর ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুরে প্রথমবারের মতো এ আদালত উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন এভিসিবির প্রজেক্ট পরিচালক সর্দার আসাদুজ্জামান, ইউএনডিপির প্রোগ্রাম অফিসার মাসুদ করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামাল প্রমূখ।