মধুখালীতে পাটের গুদাম, স্কুল ও কবরস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী রেলগেট এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রেলের জমি দখল করে রাখা হয়েছে। রেলগেট থেকে উত্তর দিকে সিপিবি, বিএনপি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নামে অফিস হয়েছে। রেললাইনের পশ্চিম পাশে রেলের জায়গায় নির্মাণ করা হয়েছে কয়েকটি পাটের গোডাউন। আরেকটু সামনে বাঁ দিকে রেলের জায়গায় সরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছে মধুখালী কবরস্থান। এর কাছেই স্থাপন করা হয়েছে অনির্বাণ বিদ্যানিকেতন। ১৯৯২ সালে বিদ্যালয়টি স্থাপন করেছেন খান আকরামুজ্জামান। এ প্রসঙ্গে খান আকরামুজ্জামান বলেন, ‘আমরা রেলের কাছ থেকে ইজারা নিয়ে স্কুলটি করেছি। রেল শুরু হলে এবং আমাদের ইজারা বাতিল হলে আমরা জায়গা ছেড়ে দেব। তবে রেল কর্তৃপক্ষ গত বছর থেকে কোনো জায়গার ইজারা নবায়ন করছে না।’রেলের জায়গায় প্রেসক্লাব করা প্রসঙ্গে মধুখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম ইলিয়াস বলেন, ‘আমরা রেলের জমি ইজারা নিয়ে প্রেসক্লাব করতে চেয়েছিলাম। এর জন্য ছয় হাজার ৮০০ টাকা ডিডি করেছিলাম রেলের পাকশী অফিসে। সেই টাকা ফেরত পাইনি। আবার ইজারাও পাইনি। রেলের গার্ডের তিনটি রুমের একটি প্রেসক্লাব হিসেবে ব্যবহার করছি। রেল চালু হলে ওই ঘর রেলের প্রয়োজন হলে ছেড়ে দেব।’আশ্রয়ণ প্রকল্প ও কবরস্থান ফরিদপুরের মধুখালী রেলস্টেশন-সংলগ্ন রেলের জায়গা দখল করে উপজেলা প্রশাসন নির্মাণ করেছে মধুখালী কবরস্থান। এ ছাড়া ৪৬ নম্বর গোড়াখোরা মৌজার রেলের ৩৯ দশমিক ৩৩ একর জমি থেকে ১৯ দশমিক ৭৬ একর জমি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে সরকারি উদ্যোগে করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। এখানে ২৪০টি ভূমিহীন পরিবারকে এই জায়গা বন্দোবস্ত দেওয়া হয়েছে। ভাটিয়াপাড়ায় রেলের জমির ওপর নির্মাণ করা হয়েছে সরকারি খাদ্যগুদাম।