মধুচন্দ্রিমায় গেলেন উইলিয়াম ও মিডলটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন মধুচন্দ্রিমায় গেছেন। ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। তবে নবদম্পতির গন্তব্য সম্পর্কে কিছুই জানানো হয়নি। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানা গেছে।ব্রিটিশ রাজপরিবারের মুখপাত্র বলেছেন, ‘তাঁদের গন্তব্য-সম্পর্কিত গুজবের বিষয়টি আমরা নিশ্চিত করছি না এবং এ ব্যাপারে কোনো মন্তব্যও নেই। আমরা শুধু বলছি, তাঁরা মধুচন্দ্রিমায় গেছেন।’রাজপরিবারের মুখপাত্র আরও জানিয়েছেন, উইলিয়াম দুই সপ্তাহের ছুটি নিয়েছেন। তবে তাঁরা কত দিন মধুচন্দ্রিমায় কাটাবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। গুজব রয়েছে, উইলিয়াম ও মিডলটনের মধুচন্দ্রিমার সম্ভাব্য গন্তব্য হতে পারে আফ্রিকা, জর্ডান, ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া। তবে কেউ কেউ ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নামও বলছে।গত ২৯ এপ্রিল রাজকীয় অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে সম্পন্ন হয়।