মধুচন্দ্রিমায় নেপালে যাচ্ছেন শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বিয়ে করেছেন প্রথম ডি রকস্টার (২০০৬) ও সাউথ এশিয়ান সুপার স্টার (২০০৮) প্রতিযোগিতার বিজয়ী কণ্ঠশিল্পী শুভ। কনে জাকিয়া সুলতানা টুম্পা। ঢাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতেই তাঁদের বিয়ে হয়েছে।বিয়ের পর মধুচন্দ্রিমার অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার শুভ ও টুম্পা দম্পতি নেপালে যাচ্ছেন। সেখানে সপ্তাহখানেক বেড়ানোর পর দেশে ফিরবেন বলেই জানিয়েছেন শুভ।শুভ আরও বলেন, ‘টুম্পার সঙ্গে আমার ছয় বছরের প্রেমের সম্পর্ক। দুই পরিবারই বলে আসছিল বিয়েটা করে ফেলতে। তাঁরাই অনেকটা হুট করেই বিয়ের আয়োজন করেন। তাই ইচ্ছা সত্ত্বেও অনেককে জানাতে পারিনি।’শুভ জানান, ডিসেম্বরে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। উল্লেখ্য, গত বছর বাজারে এসেছিল শুভর দ্বিতীয় একক অ্যালবাম ‘অনেক কিছু’। সামনের কয়েক মাসের মধ্যে বাজারে আসবে শুভর ব্যান্ডদল এফএনএফ থেকে নতুন অ্যালবাম। এরই মধ্যে অ্যালবামটির বেশ কয়েকটি গানের রেকর্ডিং শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।