মধুচন্দ্রিমায় ভুটানরাজ রাজস্থানে
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও তাঁর হবু স্ত্রী জেটসান পেমা ভারতের মরু রাজ্য রাজস্থানে মধুচন্দ্রিমায় যাবেন। কাল বৃহস্পতিবার তাঁদের বিয়ে হওয়ার কথা রয়েছে।রাজা খেসার ২৩ অক্টোবর দিল্লিতে আসবেন। ২৪ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, জ্যেষ্ঠ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন ভারত সরকারের ব্যবস্থাপনা রাজ-দম্পতি বিশেষ ট্রেনে করে রাজস্থানে যাবেন। নবদম্পতি ১ নভেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন।তবে তাঁরা রাজস্থানের কোন এলাকায় যাবেন, সে বিষয়টি ভারত ও ভুটানের সরকারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, রাজ-দম্পতি রাজস্থানের প্রধান পর্যটনকেন্দ্রগুলো দর্শন করবেন।৩১ বছর বয়সী রাজা খেসার তাঁর চেয়ে ১০ বছরের ছোট পেমাকে বিয়ে করছেন। ২০০৬ সালে বাবা জিগমে সিংহে ওয়াংচুকে সরে দাঁড়ালে ভুটানের রাজার দায়িত্ব পান জিগমে খেসার ওয়াংচুক। ১০০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করা বর্তমান রাজবংশের পঞ্চম রাজা তিনি।