মধুপুরে এক ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদালতপাড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মাসুদ রানা (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ফোন-ফ্যাক্সের ব্যবসায়ী ছিলেন। আজ সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মাসুদের বাড়ি মধুপুরের আকাশী গ্রামে।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, একদল সন্ত্রাসী মাসুদ রানার ফোন-ফ্যাক্সের দোকানে হামলা চালিয়ে তাঁকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওবায়দুল ইসলাম ও রফিকুল ইসলাম নামের দুজনকে পুলিশ আটক করেছে।