মধুপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলা সদরের আদালতপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, পুলিশ কনস্টেবল আবদুর রাজ্জাকের স্ত্রী জ্যোত্স্না বেগম (৪০) ও তাঁর মেয়ে সম্পা খাতুন (২০) মোটরসাইকেলের আরোহী হিসেবে মধুপুর উপজেলার কুড়ালিয়া যাচ্ছিলেন। সকাল আটটার দিকে উপজেলার আদালতপাড়া এলাকায় মোটরসাইকেলটি ব্রেক চাপলে মা ও মেয়ে ছিটকে পড়ে। এ সময় ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।