মধ্য আমেরিকা ও মেক্সিকোয় ঝড়ে নিহত ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আমেরিকা ও মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা দুটি ঝড়ে কমপক্ষে ২৯ ব্যক্তি নিহত হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবাদাতা সংস্থার কর্মকর্তারা জানায়, হারিকেন জোভার প্রভাবে সৃষ্ট প্রবল ঝড়ে মধ্য আমেরিকায় ২৪ জন এবং মেক্সিকোয় পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া এই দুর্যোগের কারণে হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।সংশ্লিষ্ট এলাকায় প্রচণ্ড বৃষ্টিতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এতে সেখানকার রাস্তাঘাট তলিয়ে গেছে এবং বিদ্যুত্ব্যবস্থা ভেঙে পড়েছে।মেক্সিকোতে ক্যাটাগরি দুই মাত্রার হারিকেন জোভা আঘাত হানার কথা থাকলে পরে তা দুর্বল হয়ে ঝড়ের রূপ নেয়। প্যান আমেরিকান গেমস উপলক্ষে যখন হাজার হাজার ক্রীড়াবিদ মেক্সিকোতে আসতে শুরু করেছে, তখনই সেখানে হারিকেন জোভা আঘাত হানল। তবে এতে ক্রীড়া আসরে কোনো প্রভাব পড়বে না বলেই আশা করছেন কর্মকর্তারা।