মধ্যপাড়া কঠিন শিলা খনিতে কর্মবিরতি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনির আন্দোলনরত শ্রমিকেরা তাঁদের কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছেন। কাল মঙ্গলবার বিএনপির ডাকা হরতালের কারণে শ্রমিকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, ‘খনি কর্তৃপক্ষের একজনও সমস্যা সমাধানের বিষয়টি নিয়ে আলোচনা করতে আসেননি। আন্দোলনের মাধ্যমে কর্তৃপক্ষকে দাবি আদায়ে বাধ্য করা হবে। বিরোধী দলের হরতালের কারণে ওই দিন অবরোধ কর্মসূচি পালন করা হবে না। সরকারের সঙ্গে আমরা দূরত্ব বাড়াতে চাই না।’ পাঁচ শ্রমিকের নামে দ্রুত বিচার আইনে মামলা ও তাঁদের চাকরিচ্যুতির প্রতিবাদে গত শনিবার সকাল থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন।