মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক ছাঁটাই ও তাঁদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকেরা। শ্রমিকেরা জানান, খনি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার পাঁচজনকে চাকরিচ্যুত করে। এরপর দ্রুত বিচার আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। এর প্রতিবাদে ওই খনির ২৯২ জন শ্রমিক আজ সকাল ১০টা থেকে কর্মবিরকি শুরু করেছে।মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) আবুল বাশার জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় ওই পাঁচ শ্রমিককে ছাঁটাই এবং তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতেই বিষয়টি হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের এখন কিছু করার নেই।