মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নিয়ে মিসর হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল গাইত মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই।ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ঝটিকা সফরে গিয়ে আবুল গাইত এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কাজ করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন হয়নি।’নতুন করে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর আগে পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণ না করার ব্যাপারে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস যে দাবি জানিয়েছেন, তার প্রতি আরবদের সমর্থনের কথাও তিনি পুনর্ব্যক্ত করেছেন । ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছে, ইসরায়েল পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ বন্ধ না রাখলে তারা শান্তি আলোচনায় ফিরবে না। আলোচনার অন্যতম উদ্যোক্তা ওয়াশিংটনের চাপ সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনি নেতার ওই দাবি নাকচ করে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, বিষয়টি নিয়ে তিনি জাতিসংঘে যাওয়ার চিন্তা করছেন। তবে তাঁর প্রথম পছন্দ আলোচনার টেবিলে ফিরে আসা। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল পশ্চিম তীরসহ উত্তর জেরুজালেম অবৈধভাবে দখল করে রেখেছে এবং সেখানে পাঁচ লাখের মতো ইহুদি বসতি নির্মাণ করেছে। ইসরায়েলের এ বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী।—বিবিসি