মধ্যপ্রাচ্য সংকটের নাটকীয় মোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য সংকট নাটকীয় মোড় নিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রস্তাব তোলার পর বিশ্বনেতারা ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে ২০১২ সালের মধ্যে একটি চুক্তিতে পৌঁছার আহ্বান জানিয়েছে।গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভাষণের তিন ঘণ্টা পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্যের বিবাদমান পক্ষ দুটির প্রতি এ আহ্বান জানায়। তবে কূটনীতিকেরা ব্যক্তিগতভাবে এই প্রস্তাবের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।লস অ্যাঞ্জেলেস টাইমসের খবরে বলা হয়েছে, প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনকে ২০১২ সালের শেষ নাগাদ একটি চুক্তিতে উপনীত হওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ লক্ষ্যে উভয় পক্ষ তিন মাসের মধ্যে পরস্পরকে বিস্তারিত পরিকল্পনা দেবে।এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল মাহমুদ আব্বাসের ভাষণে উল্লাস প্রকাশ করেছে সাধারণ ফিলিস্তিনরা। উল্লসিত জনতা বলেছে, ৬০ বছরেরও বেশি সময় ধরে তারা এই দিনটির জন্যই অপেক্ষা করেছে।