মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের ‘বিশ্বস্ত’ বন্ধু হবে ইরান
ইরানের পারমাণবিক গবেষণা নিয়ে চলমান অচলবস্থা অবসানে পশ্চিমা দেশগুলো যদি সহযোগিতার মনোভাব দেখায়, তবে ইরান মধ্যপ্রচ্যে পশ্চিমাদের ‘বিশ্বস্ত বন্ধু’ হবে।রয়টার্স জানায়, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি আসগর সোলতানিয়া পারমাণবিক গবেষণা পর্যবেক্ষণ সংস্থাকে আজ মঙ্গলবার একথা বলেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপরে নিষেধাজ্ঞাসহ যেসব অবরোধ জারি করছে, তা ব্যর্থ হতে বাধ্য।পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান জাতিসংঘকে পারমাণবিক গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করতে দিচ্ছে না। ইরান যে কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক গবেষণা করছে, তা নিশ্চিত হতে যায় পশ্চিমারা।সুইজারল্যান্ডের জেনেভায় পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তির (এনপিটি) ওপরে আয়োজিত এক সভায় সোলতানিয়া বলেন, পশ্চিমা দেশগুলোকে অনুরোধ করছি, আপনারা সংঘাত থেকে সরে এসে সহযোগিতা করুন। তবেই এ অঞ্চলে ইরান আপনাদের সবচেয়ে বিশ্বস্ত, শক্তিশালী ও স্থায়ী মিত্র হবে। এ সুযোগের দরজা এখনো খোলা।’তবে ইরান কীভাবে পশ্চিমাদের সহযোগিতা করবে, তা পরিস্কার করে বলেননি সোলতানিয়া। ইরানের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি।