মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় যোগ দেবেন না আব্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েল ও ফিলিস্তিনের পরোক্ষ আলোচনায় যোগ দেবেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আরব লিগের প্রধান আমর মুসা গতকাল বুধবার এ কথা জানান। এর এক দিন আগেই ফিলিস্তিন পরোক্ষ আলোচনায় অংশ নিতে সম্মতি প্রকাশ করে। কিন্তু হঠাত্ দেশটি আবার সিদ্ধান্ত বদলে ফেলেছে। এতে ইসরায়েল ও ফিলিস্তিনের সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছিল তা আবার বাধাগ্রস্ত হলো। এর আগে ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব ইরেকাত মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার জন্য এ আলোচনাকে শেষ সুযোগ হিসেবে চিহ্নিত করেন। রয়টার্স