মধ্যবর্তী নির্বাচন এখন জনগণের দাবি: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় মধ্যবর্তী নির্বাচনের দাবি এখন দেশের জনগণের দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেছেন, জনগণের দাবি মেনে গণতন্ত্র রক্ষায় সরকারের উচিত ক্ষমতা থেকে সরে গিয়ে নির্বাচন দেওয়া। সাত দিন সফর শেষে নিউইয়র্কে যাওয়ার আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আজ শনিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর ইউএনবির।খালেদা জিয়া বলেন, ‘আমরা সব সময় সরকারে প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। কিন্তু সরকার তা গ্রহণ না করে আমাদের রাজপথে ঠেলে দিয়েছে।’ব্রিটিশ রাজনীতিবিদদের সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কে খালেদা জিয়া বলেন, ঢাকা-লন্ডনের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে আরও সহযোগিতার জন্য ব্রিটিশ সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।খালেদা জিয়া তাঁর লন্ডন সফরকে ফলপ্রসূ উল্লেখ করে বলেন, তারেক রহমান ও তাঁর স্ত্রী-মেয়েকে দেখতেই লন্ডনে এসেছিলাম। এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া সাংবাদিকদের জানান, তারেক রহমানের শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। ইউএনবি।