মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলেন ওবায়দুল কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘২২ মাসের মাথায় মধ্যবর্তী নির্বাচনের দাবি জনগণের রায়ের সঙ্গে রসিকতা করা।’ আজ সোমবার এশিয়ান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘সরকার পতনের আন্দোলন করেছি। মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছি। কিন্তু কোনো সরকারকেই পাঁচ বছর পূর্ণ করা থেকে বিরত রাখতে পারিনি। এখন আবার সেই পুরোনো সুর নতুন করে উঠছে।’ তিনি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন।