মধ্যবর্তী নির্বাচনের দাবি মানলে সংসদে যাবে বিএনপি: জয়নুল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যদি মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নেওয়া হয়, তাহলে জাতীয় সংসদে যোগ দেবে বিএনপি।বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে আজ শুক্রবার তিনি এসব কথা বলেন।মিছিল শুরুর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে জয়নুল আবদিন বলেন, আগামী সংসদ অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা হবে, নাকি সংবিধান সংশোধনী বিল পাস হবে, তা আগে সরকারকে স্পষ্ট করতে হবে।বিরোধী দলের চিফ হুইপ বলেন, দাবি না মানলে সংসদে গিয়ে বিএনপি কোনো ধরনের গালিগালাজ শুনতে চায় না। তিনি আরও বলেন, হামলা-মামলা করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।