মধ্যরাতে ইলিয়াস আলীর বাড়িতে ডিবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর বাসভবন সিলেট হাউসে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল যায়। তবে বাড়ির ভেতর থেকে দরজা না খোলায় তারা ভেতরে যেতে পারেনি। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সাংবাদিকদের বলেন, গতকাল রাত একটার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন তাঁদের বাসার নিচতলার দরজা খুলতে বলেন। একপর্যায়ে তাঁরা বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করেন। এ সময় তিনি আতঙ্কিত হয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন বলে জানান। ওসি তাঁকে জানান, ডিবির একটি টহল দল সেদিকে গেছেন।তাহসিনা রুশদীর জানান, বাড়ির নিরাপত্তা কর্মী ও অন্যরা তখন তাঁর কাছে ফোন করে জানতে চান, দরজা খোলা হবে কি না। তিনি না করলে কর্মীরা দরজা খোলেননি। একসময় ডিবি পরিচয়ধারী ব্যক্তিরা চলে যান। এ ব্যাপারে জানতে চাইলে বনানী থানার ওসি মামুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, ডিবির দল সেখানে গিয়েছিল। তবে তারা ভুলে ওই বাড়িতে গিয়েছিল বলে তিনি দাবি করেন।