মধ্যস্থতা হওয়ায় মামলার সংখ্যা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ হচ্ছে যানবাহন নিয়ন্ত্রণ ও পরিচালনায় সর্বোচ্চ প্রতিষ্ঠান। বিআরটিএর সঙ্গে কথা বলে জানা গেছে, বিআরটিএ সড়ক দুর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ নিয়েছে। তবে এ জন্য বিদ্যমান আইনের সংশোধনীর প্রসঙ্গ এড়িয়ে যান তাঁরা। বিআরটিএর সূত্রমতে, চালকদের লাইসেন্স প্রাপ্তি, ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সোচ্চার রয়েছে। বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার জানান, সড়ক-ব্যবস্থাপনা এবং যানবাহন নিয়ন্ত্রণে সংস্কারের কাজ তাঁরা শুরু করেছেন। ঢাকায় প্রতিটি সিগন্যালে ক্লোজ সার্কিট ক্যামেরা, ডিজিটাল ডিপ্লে বসানোয় কাজ করা হবে। সারা দেশে সড়ক দুর্ঘটনায় কত লোক মারা গেল, কত লোক আহত হলো, তা বিআরটিএ সংরক্ষণ করছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সাল পর্যন্ত এ পরিসংখ্যান আছে। ২০০৯ সালের পরিসংখ্যান এখনো পুরোপুরি শেষ করতে পারেননি বলে বিআরটিএর পরিচালক জানান। সড়ক দুর্ঘটনায় কী ধরনের মামলা হচ্ছে, কত মামলা হচ্ছে, তা পুলিশের ওপর নির্ভর করে। পুলিশ এ প্রতিবেদন বিআরটিএর কাছে পাঠায়। সড়ক দুর্ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত পরিবার এবং বাসমালিকদের মধ্যে মধ্যস্থতা হয়ে যায়। ফলে এ সংক্রান্ত মামলার সংখ্যা কম বলে তপন কুমার সরকার মনে করেন।