মন খারাপ ম্যাডোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই ম্যাডোনার নতুন গান চোরাপথে অনলাইনে ছড়িয়ে পড়েছে। গানটি হচ্ছে ‘গিভ মি অল ইয়োর লাভ’। গত মঙ্গলবার থেকে গানটি অনলাইনে পাওয়া যাচ্ছে বলে ফিমেলফার্স্ট সাময়িকী সূত্রে জানা গেছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ম্যাডোনা বলেন, তাঁর সত্যিকারের ভক্তরা এ কাজ করতে পারেন না। তিনি ভক্তদের অনলাইনে এই গান শোনা থেকে বিরত থাকার অনুরোধ জানান। গানটি পুরোপুরি শেষও হয়নি বলে জানান এই পপতারকা। আগামী বছর ম্যাডোনার ১২তম স্টুডিও অ্যালবাম বের হওয়ার কথা। পিটিআই।