মন ভালো রেখে পরীক্ষা দাও, ফল ভালো হবেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষা নিয়ন্ত্রকমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটসবাইকে শুভেচ্ছা। ভালো ফলের জন্য ভালো মন থাকা চাই। এখন মন ভালো রাখার সময়। মন ভালো রাখলে মনোযোগও বাড়বে। পরীক্ষা-সম্পর্কিত শিক্ষক ও অভিভাবকদের নির্দেশগুলো মনে রেখে ধীরস্থিরভাবে পরীক্ষা সম্পন্ন করতে হবে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে অবশ্যই পঠিত বিষয়গুলো বারবার রিভিশন দেওয়ার পাশাপাশি নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতেও ব্রতী হতে হবে। অভিভাবকদের উদ্দেশে আমার কথা আছে। এ সময় শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক প্রস্তুতি। সে ক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যের প্রতিও বিশেষ খেয়াল রাখতে হবে। তোমরা যেন ভালোভাবে পরীক্ষায় অংশ নিতে পারো এবং ভালো ফল বয়ে আনতে পারো, মহান আল্লাহ তায়ালার প্রতি এই দোয়া করছি। সবার জন্য শুভ কামনা।