মনজুর আলম বেসরকারিভাবে চট্টগ্রামের মেয়র নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোহাম্মদ মনজুর আলম মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন আজ শুক্রবার সকালে তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে। মনজুর আলম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর চেয়ে ৯৫ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। মনজুর আলম আনারস মার্কা নিয়ে চার লাখ ৭৯ হাজার ১৪৫ ভোট পেয়েছেন আর মহিউদ্দিন চৌধুরী জাহাজ মার্কায় পেয়েছেন তিন লাখ ৮৩ হাজার ৬১৭ ভোট। আজ সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের এজেন্ট ও সাংবাদিকদের উপস্থিতিতে এ জয়ের কথা ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী।