মনজুর কাদের মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়া মনজুর কাদের মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০ ফেব্রুয়ারি কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কদ্দুস, অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, উপাধ্যক্ষ ইব্রাহীম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক, ইউএনও হাসানুল মতিন প্রমুখ। মোট ১৩টি বিষয়ে প্রতিযোগিতা শেষে ওই দিনই বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।