মনটা ভালো করতে হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন খারাপ হলে সব কাজই কেমন গড়বড়ে হয়ে যায়। কিন্তু চাইলেই মন ভালো করা যাবে? যুক্তরাষ্ট্রের একটি যোগব্যায়াম প্রতিষ্ঠানের দাবি, যাবে। কীভাবে? স্রেফ নিজেকে সুখী ভাবতে হবে। আর তা করতে হবে ওই প্রতিষ্ঠানের ‘হাস্যযোগের’ মাধ্যমে। গতকাল সোমবার রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।এই ব্যায়াম প্রসঙ্গে আমেরিকান স্কুল অব লাফটার ইয়োগার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সেবাস্টিন গেন্ড্রি বলেন, ‘আপনি হয়তো ওজন কমাতে পারবেন না। কিন্তু আপনি মোটা—এই ধারণাটা মন থেকে সরিয়ে ফেলতে পারবেন।’২০০৪ সালে গেন্ড্রি এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। ফরাসি বংশোদ্ভূত গেন্ড্রিই হাস্যযোগ ব্যায়ামের শিক্ষক হিসেবে সনদপ্রাপ্ত প্রথম মার্কিন নাগরিক। তিনি জানান, এই যোগব্যায়াম করে মানুষ ভালো বোধ করে বলেই তাঁর প্রতিষ্ঠানে আসে। এটা যোগব্যায়ামের সবচেয়ে সহজ ধরন। শরীরের নানা কসরত করে তাঁরা হয়তো ব্যায়াম করতে পারেন না, তবে তাঁরা হাসতে পারেন।’হাস্যযোগ ব্যায়ামটি গভীরভাবে নিঃশ্বাস নেওয়া ও বুক প্রসারিত করার সংমিশ্রণে করা এমন একটি পদ্ধতি, যা করলে মানুষ শিশুদের মতো খেলায় মেতে উঠবে। ১৭ বছর আগে ভারতের মুম্বাইয়ে এই হাস্যযোগের উন্নয়ন ঘটান মদন কাটারিয়া। এখন বিশ্বের ৬০টি দেশের অন্তত ৬০০ ক্লাবে হাস্যযোগ ব্যায়ামটি অন্তর্ভুক্ত বলে দাবি করেছে লাফটার ইয়োগা ইন্টারন্যাশনাল।হাস্যযোগের পুরো প্রক্রিয়া সম্পর্কে গেন্ড্রি বলেন, ‘আমরা উদ্দীপ্ত হওয়ার ভান করি। আমরা আনন্দের রসায়ন সৃষ্টির লক্ষ্যে আনন্দের গতিধারার মধ্য দিয়ে এগিয়ে যাই।’ জটিল চিন্তা থেকে মানুষের মনকে সরিয়ে নিতে এবং হাস্যযোগ করতে আসা অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য এমনটি করা হয়।গেন্ড্রি জানালেন, হাস্যযোগে অন্যের দৃষ্টির ওপর জোর দেওয়া হয়, যা পারস্পরিক সম্পর্ক গড়ে তুলে। এ পদ্ধতি রপ্ত করা খুবই সহজ। সাধারণত, দুই দিনেই এটি শিখে ফেলা যায়। আর যারা হাস্যযোগ শেখাতে চায়, তারা এর পেছনে এক সপ্তাহ ব্যয় করলেই হবে।২০ বছর ধরে যোগব্যায়াম শেখাচ্ছেন নিউইয়র্ক-ভিত্তিক ফিটনেস বিশেষজ্ঞ লশন ডেল। তিনি জানালেন, তিনি হাস্যযোগ খুবই উপভোগ করেছেন। এই ব্যায়াম মানসিক চাপ কমিয়ে দেয়। প্রথমে হাসতে একটু সংকোচ লাগে, পরে হাসি আর থামানো যায় না।