মনমোহনের নৈশভোজে যাচ্ছেন না মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া নৈশভোজে যোগ দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি দুইবার প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ এড়িয়ে গেছেন।ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তঁার সরকারি বাসভবনে আজ মঙ্গলবার এই নৈশভোজের আয়োজন করেছেন। আজ টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।নৈশভোজে বিভিন্ন খাতে গত এক বছরে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে প্রতিবেদন তুলে ধরা হবে। নীতির বিষয়ে সরকারে স্থবিরতা বিরাজ করছে∏এমন ধারণা দূর করতে এই প্রতিবেদন প্রকাশের সদ্ধিান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি নিউইয়র্কে ভারতের অর্থনীতি-বিষয়ক প্রধান উপদষ্টো বলেন, ২০১৪ সালের আগে বড় ধরনের কোনো সংস্কার হয়তো সম্ভব হবে না।তৃণমূলের নেতারা জানান, মমতা এই প্রতিবেদন হয়তো খঁুটিয়ে খঁুটিয়ে দেখবেন। তবে তিনি নিজের রাজ্যের বিষয়গুলো নিয়ে বেশি উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গের ঋণ পরিশোধের বিষয়টি পুনর্বিবেচনায় মমতার অনুরোধের পর কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে তিনি অত্যন্ত মর্মাহত।ক্ষমতা গ্রহণের পর মমতা তিন বছরের জন্য ঋণ পরিশোধ মুলতবি রাখতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেন। বিগত বাম সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা থেকে তঁার সরকারকে চাপমুক্ত করতে তিনি এ অনুরোধ করেন।এদিকে এ নৈশভোজে সংযুক্ত প্রগতিশীল মোর্চার সভানেত্রী সোনিয়া গান্ধী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, মমতার আজকের কার্যতালিকায় দিলি্ল যাওয়ার বিষয়টি উলে্লখ নেই।তৃণমূল কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, স্বাস্থ্যগত কারণে তঁাকে কলকাতায় যেতে হচ্ছে। সংযুক্ত প্রগতিশীল মোর্চার সব মন্ত্রী, সংসদ সদস্য এবং মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী খুব সম্ভবত নৈশভোজে যোগে দেবেন না।