মনমোহন-কায়ানির গোপন যোগাযোগের প্রতিবেদনটি সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মোহালি বৈঠকের আগে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে গোপন যোগাযোগ করেছেন বলে প্রকাশিত সংবাদকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিত্তিহীন দাবি করা হয়েছে।আজ রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে।ভারতের প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা হারিস খারি এক বিবৃতিতে বলেছেন, ‘ব্রিটিশ সংবাদপত্রে প্রকাশিত ওই প্রতিবেদনটি আমরা দেখেছি। প্রতিবেদনে বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রীর মোহালি বৈঠকের আগেই মনমোহন সিং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এই খবরটি পুরোটাই মিথ্যা।’জানা গেছে, গতকাল শনিবার লন্ডনভিত্তিক পত্রিকা দ্য টাইমসে এই প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানের বৈদেশিক নীতি বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী কায়ানির সঙ্গে গোপন আলোচনার জন্য মনমোহন একজন ‘বেসরকারি দূতের’ নিয়োগ দিয়েছিলেন।গত মাসে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত-পাকিস্তানের খেলাটি দেখতে ভারতে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এ সময় এই প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল বলে আশা করা হয়েছিল।