মনমোহন সফরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী দায়ী: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করল প্রধান বিরোধী দল বিএনপি। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী নিজ দল, বিরোধী দল ও অন্যদের অন্ধকারে রেখে শুধু দুজনের ওপর নির্ভর করে চুক্তি করতে চেয়েছিলেন। এটা সরকারের কূটনৈতিক ব্যর্থতা ও দেউলিয়াত্ব প্রমাণ করে।আজ বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে মনমোহন সিংয়ের সফর সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় সরকার ট্রানজিটের সম্মতিপত্রে সই করেনি। এটা জনগণকে বোকা বানানোর কৌশলমাত্র। ট্রানজিট ভারতকে আগেই দেওয়া হয়ে গেছে। এখন সম্মতিপত্রে সই বাকি। সরকারের বক্তব্য পুরোপুরি স্ববিরোধী।তিন মাসের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি হবে বলে অর্থমন্ত্রীর বক্তব্য জনগণ বিশ্বাস করতে পারবে না। কারণ, চুক্তির আগের দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া আশ্বাস মিথ্যা প্রমাণিত হয়েছে।দলটি জানায়, তারা সরকারের বিরুদ্ধে বৃহত্তর গণ-আন্দোলনে জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। শিগগিরই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করবে।