মনমোহনকে বন্ধু ডাকলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামার পাঁচজন বন্ধুর মধ্যে একজন হলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। অন্য চারজন হলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক, যুক্তরাজ্যের ডেভিড ক্যামেরন এবং তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান। এঁরা প্রত্যেকেই মনমোহন সিংয়ের প্রতি দৃঢ় বিশ্বাস ও আস্থা পোষণ করেন। গতকাল শুক্রবার টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে ওবামা এ কথা জানান।বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ার ব্যাপারে ওবামা সব সময় নিরুত্তাপ ছিলেন বলে বরাবরই সমালোচিত হয়েছেন। এই সমালোচনা থেকে বাঁচতে, তিনি বন্ধুত্বের পথে অগ্রসর হচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে ওবামা বললেন, ‘আমি যে বন্ধুত্ব আর বিশ্বাসের বন্ধন গড়ে তুলতে অগ্রসর হয়েছি, তা সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে আরও কার্যকর করবে।’ হিন্দুস্তান টাইমস।