মনমোহনকে ‘খাঁটি মানুষ’ বললেন গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তিনি মনমোহন সিংকে ‘খাঁটি মানুষ’ বলে অভিহিত করেছেন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পিটিআই এ কথা জানিয়েছে।গিলানি বলেন, ‘প্রধানমন্ত্রী মনমোহন সিং একজন খাঁটি মানুষ, যিনি পাকিস্তানের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে আগ্রহী।’গিলানি উল্লেখ করেন, ‘আমরা পাকিস্তানকে শান্তি, স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়নের একটি নিয়ামক হিসেবে বিবেচনা করি।’