মনমোহনের চিঠি ডাস্টবিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) যেসব মামলার তদন্ত করছে, সেগুলোর জন্য বিশেষ আদালত গঠনের নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু দেশটির রাজ্য সরকারগুলো সেই নির্দেশ অনুসরণ না করায় সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছেন।২০০৯ সালে মনমোহন সিং দিল্লি, গুজরাট, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশসহ আটটি রাজ্যে বিশেষ আদালত প্রতিষ্ঠার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মনমোহন সিং সে সময় বলেছিলেন, সিবিআই যেসব দুর্নীতি মামলা তদন্ত করছে, সেগুলোর জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠা করতে হবে। এসব মামলার সঙ্গে রাজনৈতিক নেতা ও আমলারা জড়িত।সুপ্রিম কোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ বৃহস্পতিবার মামলার শুনানিতে বলা হয়, সরকারি চাকরিজীবী বা সাধারণ জনগণের অনেক মামলার জন্যই বিশেষ আদালত গঠন করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ ঠিকমতো অনুসরণ করেনি রাজ্য সরকারগুলো। সুপ্রিম কোর্ট দুঃখের সঙ্গে বলেছে, ‘প্রধানমন্ত্রীর চিঠিতে দেওয়া নির্দেশ রাজ্য সরকারগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা দুঃখজনক যে হুমকিধমকি ছাড়া রাজ্য সরকারগুলো নিজে থেকে উদ্যোগ নিয়ে কোনো কাজ করতে চায় না।’ সুপ্রিম কোর্টের ওই বেঞ্চের শুনানিতে আরও বলা হয়, কর্তব্যরত প্রধান সচিবেরাই রাজ্যগুলোর প্রশাসনিক কাজের দায়িত্ব পালন করেন। কিন্তু এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁরা কোনো পদক্ষেপ নেন না।ভারতের রাজধানী দিল্লিতে সিবিআইয়ের ৭১টি বিশেষ আদালত রয়েছে। এসব আদালতে সারা দেশের রাজনৈতিক মামলাগুলো পরিচালনার কাজ হয়। দিল্লি সরকার বলেছেন, রাজধানীতে সিবিআইয়ের ১৯টি আদালত আছে। এসব আদালত এক হাজার ৪২টি মামলা পরিচালনার কাজ করছেন। এনডিটিভি।