মনমোহনের চিঠিতে ক্ষতি না হওয়ার আশ্বাস: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিঠির জবাবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, টিপাইমুখ বাঁধ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেছেন। গত ২২ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিরোধী দলের নেতা খালেদা জিয়া চিঠি দেন। ২৪ নভেম্বর মনমোহন সেই চিঠির জবাব দেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের প্রতিনিধিদল ভারতের প্রধানমন্ত্রীকে টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে কতটা ক্ষতি হবে, তা বোঝাতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে ভারত বাঁধ নির্মাণ করলে ইতিহাস আওয়ামী লীগকে ক্ষমা করবে না।