মনমোহনের শেষ রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ মঙ্গলবার মন্ত্রিসভায় রদবদল করেছেন। তিনি মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন মন্ত্রীকে বাদ দিয়েছেন। রদবদল করা হয়েছে বেশ কয়েকটি পদেও। তবে অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন করা হয়নি।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে মন্ত্রিসভায় এটাই শেষ রদবদল। তবে অন্যতম শরিক ডিএমকের জন্য দুটি মন্ত্রণালয় ফাঁকা রেখেছেন মনমোহন। ঢেলে সাজানো মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত নাম ভি কিশোর চন্দ্র দেও। অন্ধ্রপ্রদেশের প্রবীণ এই সাংসদ প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুযোগ পেলেন। খনিজ সম্পদমন্ত্রী এস জয়পাল রেড্ডির পর এই প্রদেশ থেকে একমাত্র তিনিই মন্ত্রী হলেন।জয়রাম রমেশকে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে সরিয়ে গ্রামীণ উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন। পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠজন জয়ন্তি নটরাজনকে।আইন ও বিচারমন্ত্রী করা হয়েছে সালমান খুরশিদকে। এ ছাড়া সাবেক আইনমন্ত্রী বীরাপ্পা মইলিকে করপোরেট-বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।সাবেক রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় গত মে মাসে রেলমন্ত্রীর পদ ছেড়ে দেন মমতা।নতুন দায়িত্বপ্রাপ্ত অন্য মন্ত্রীরা হলেন পবন সিং ঘাটোয়ার (উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নবিষয়ক), সুদীপ বন্দ্যোপাধ্যায় (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), মিলিন্দ দেওরা (যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি), রাজীব শুক্লা (সংসদবিষয়ক) ও বেণীপ্রসাদ ভার্মা (ইস্পাত)।আর বাদ পড়েছেন এম এস গিল (ক্রীড়া), বি কে হান্ডিক (উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নবিষয়ক), কান্তিলাল ভুরিয়া (উপজাতীয়), দয়ানিধি মারান (বস্ত্র), অরুণ এস যাদব (কৃষি) ও সাই প্রতাপ (ভারী শিল্প)। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স ও দ্য হিন্দু।