মনমোহনের সঙ্গে সাক্ষাৎ করবেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ভারতে ব্যক্তিগত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। জারদারির মুখপাত্র ফারহাতুল্লা বাবরের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।আসিফ আলী জারদারি ব্যক্তিগত সফরে ৮ এপ্রিল ভারতের আজমির যাচ্ছেন। সেখানে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-র মাজার জিয়ারত করবেন।জারদারির মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ গ্রহণ করেছেন জারদারি। তাঁরা আগামী রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাক্ষাত্ করবেন।২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান ভারত সফরে যাচ্ছেন। ২০০৯ সালে রাশিয়ায় অনুষ্ঠিত এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সর্বশেষ বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট জারদারি।সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জারদারির এই ব্যক্তিগত সফরের সময় উভয় দেশের শীর্ষ নেতাদের মধ্যে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।