মনমোহনের সফর অর্থনীতির জন্য ইতিবাচক: আইবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।আজ শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে মনমোহন সিংয়ের ঢাকা সফর নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করা হয়।এতে আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মতলুব আহমদ বাংলাদেশ ট্রানজিট-সুবিধা দিলে অন্য দেশের যে টাকা সাশ্রয় হবে, তার হিস্যা বাংলাদেশের ব্যবসায়ীদেরও দেওয়ার দাবি জানান।মতলুব আহমদ বলেন, ২০১০ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে প্রথমবার যৌথ বিবৃতি সই হয়। মনমোহনের সাম্প্রতিক সফরে আবার দ্বিতীয়বারের মতো যৌথ বিবৃতি এবং অন্যান্য চুক্তি সই হয়েছে, যা দেশের বাণিজ্যের জন্য শুভ লক্ষণ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনটির সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।