মনমোহনের সফরে তিস্তা ও সীমান্ত নিয়ে চুক্তি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন সফরের সময় তিস্তার পানি বণ্টন ও সীমান্তে অমীমাংসিত সমস্যা সমাধানে চূড়ান্ত চুক্তি হবে। আজ বৃহস্পতিবার দুপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে শুরুর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুটি চুক্তি সই হয়। একটি হলো দুই দেশের মধ্যে বিনিয়োগ সুরক্ষা। অপরটি ভুটানের পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভূখণ্ডের ২০০ মিটারের মধ্যে প্রবেশ করা-সংক্রান্ত।বিনিয়োগ চুক্তিতে সই করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম এবং ঢাকায় বাংলাদেশের হাইকমিশনার রজিত মিত্তার। আর ভুটানের পণ্যবাহী ট্রাক-সংক্রান্ত চুক্তিতে সই করেন এনবিআরের সদস্য শাহ আলম খান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হর্ষবর্ধন সিংলা।আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের পর এ দুটি চুক্তি সই হয়।আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ভারতের পক্ষে এস এম কৃষ্ণা নেতৃত্ব দেন।এ বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য গতকাল বুধবার দুপুরে ঢাকায় এসেছেন এস এম কৃষ্ণা।