মনমোহনের সফরে তিস্তার পানি চুক্তি হচ্ছে না: ভারতের পররাষ্ট্রসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না। আজ সোমবার দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতপার্থক্যের কারণে এর আগে বাংলাদেশ সফর বাতিল করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রোববার তিনি এ সিদ্ধান্ত নেন। মমতার অভিযোগ, তিস্তা চুক্তিতে তাঁর মতামত উপেক্ষা করে বাংলাদেশকে বেশি পানি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গহওর রিজভী গত রাতে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিলের সিদ্ধান্ত মনমোহনের সফরে কোনো প্রভাব ফেলবে না। সফর বাতিলের বিষয়টিতে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিষয়।