মনমোহনের সফরে নিরাপত্তা নিশ্চিত করা হবে: সাহারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর ও বেক্সিমকো ফুটবল ফেস্টে আর্জেন্টিনা-নাইজেরিয়ার খেলা উপলক্ষে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ঈদের ছুটির পর আজ রোববার প্রথম কর্মদিবসে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এবার মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ করেছে। কোথাও কোনো যানজট হয়নি। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার।