মনমোহনের সফরের আগেই জামায়াত নেতাদের শাস্তি দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় যত ঘনিয়ে আসছে সরকারও তত তড়িঘড়ি প্রহসনের বিচার শুরু করে জামায়াতের নেতাদের শাস্তি দিতে চাইছে।আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ টি এম আজহার এ কথা বলেন।জামায়াতের নেতা আজহার গুলির মুখে হলেও নেতা-কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার বিনা দোষে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের নেতাদের কাঠগড়ায় দাঁড় করাতে চায়।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতা দেলাওয়ার হোসেন সাইদুর মুক্তির দাবিতে ওই প্রতিবাদ সমাবেশ করা হয়।প্রতিবাদ সমাবেশে দলের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের সদস্য এ টি এম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ বক্তব্য দেন।