মনিপুরের বিচ্ছিন্নতাবাদী নেতা মেঘান তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর-পূর্ব প্রদেশ মনিপুরের ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (ইএনএলএফ) প্রধান রাজকুমার মেঘানকে আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে বিহারের একটি আদালতে হাজির করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই প্রথমবারের মতো ভারতীয় কর্মকর্তারা তাঁর গ্রেপ্তারের খবর স্বীকার করলেন। ভারতের গোয়েন্দা কর্মকর্তারা বিবিসিকে জানান, বাংলাদেশের পুলিশ তাঁকে সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করে ভারতের কাছে হস্তান্তর করে। —বিবিসি