মনিরামপুরে পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুরে ৬ ফেব্রুয়ারি আয়োজন করা হয় পিঠা-পুলির উৎসব। উৎসবের আয়োজন করে মনিরামপুর ইংলিশ মিডিয়াম স্কুল ও আনন্দলোক বিদ্যাপীঠ। হরেক রকম পিঠা-পুলি দিয়ে সাজানো হয় স্কুলের পাঁচটি কক্ষ। ওই দিন বেলা ১২টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ খান টিপু সুলতান। পিঠা প্রদর্শনী পরিদর্শন শেষে হয় আলোচনা সভা। ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ দুর্গাপদ সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিক আনোয়ার হোসেন ও পৌর মেয়র শহীদ ইকবাল হোসেন।