মনিরামপুরে বইমেলা শুরু ১৬ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জানুয়ারি থেকে যশোরের মনিরামপুর শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সাত দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৬ জানুয়ারি মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শিল্পীগোষ্ঠীর নেতারা মতবিনিমিয় করেন। সংগঠনের সভাপতি নুসরাত পারভীন জানান, মনিরামপুর শিল্পীগোষ্ঠীর এক যুগ পূর্তি উপলক্ষে মনিরামপুর সরকারি হাইস্কুল মাঠে মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় সাংসদ খান টিপু সুলতান মেলা উদ্বোধন করবেন। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন প্রেসক্লাবের সভাপতি আব্বাস উদ্দীন, মজনুর রহমান, নুরুল ইসলাম, শাহিনুর রহমান, নিরঞ্জন দাস, সাজেদুর রহমান, মিজানুর রহমান, ফারুক আলম এবং শিল্পীগোষ্ঠীর সায়ফুল আলম, বাপ্পী প্রমুখ।