মনিরামপুরে বড় ভাইয়ের হাতে প্রতিবন্ধী যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে আজ রোববার সকালে বড় ভাইয়ের হাতে এক শারীরিক প্রতিবন্ধী যুবক খুন হয়েছে। পুলিশ ঘাতক ভাই ও তাদের মাকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার দোদাড়িয়া গ্রামে ওসমান মোড়ল (২৭) আজ সকাল আটটার দিকে তাঁর ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী জহুরুল ইসলামকে (২২) বাড়ি থেকে ধাওয়া করেন। জহিরুল প্রাণের ভয়ে প্রতিবেশী লিটনের ঘরের বারান্দায় আশ্রয় নেন। এ সময় ওসমান সেখানে গিয়ে ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে জহুরুলকে হত্যা করেন।স্থানীয় লোকজন ঘাতক ওসমানকে দাসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ নিহতের মা ছলু বিবিকেও (৫৫) আটক করে।ছলু বিবি দাবি করেন, তাঁর বড় ছেলে ওসমান মানসিক প্রতিবন্ধী। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।