মনিরামপুরে সপ্তাহব্যাপী বইমেলা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে ২২ জানুয়ারি সুরের মূর্ছনায় মাতিয়ে গেলেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি ১০টি গান পরিবেশন করেন। এ সময় নকুলের সঙ্গে সহশিল্পী হিসেবে গান পরিবেশন করেন লাবণ্য ও সুজাত। মনিরামপুর শিল্পীগোষ্ঠীর এক যুগ পূর্তি উপলক্ষে সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত বইমেলার সমাপনী দিনে আলোচনা সভা, টকশো, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, শিল্পী বাছাই ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্থানীয় সাংসদ খান টিপু সুলতান, জেলা প্রশাসক মহিবুল হক প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান নাজমা খানম ও মজনুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক শাহিনুর রহমান, শিল্পীগোষ্ঠীর বর্তমান সভাপতি নূর জাহান পারভীন, সায়ফুল আলম প্রমুখ।